সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
প্রতিনিধি / হবিগঞ্জ ::
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের পানিউম্দা ইউনিয়নের বুড়ি নাও গ্রামের মাঠে “পানিউম্দা” ইউনিয়ন পশুর হাট নামক একটি বিশাল হাটের শুভ উদ্বোধন করা হয়েছে৷
গতকাল (১৬ মে) শনিবার সকাল সাড়ে ১১টায় জাঁকজমক পূর্ণভাবে শুভ উদ্বোধন করা হয়৷ উক্ত পশুর হাটের অন্যতম সদস্য অনু আহমেদ ও শাহ জাহেদ এর যৌথ সঞ্চালনায় উক্ত হাটের শুভ উদ্বোধন করেন পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান ও ইউপি বিএনপির সভাপতি গোলাম নবী৷
এসময় উপস্থিত ছিলেন পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের সম্মানিত সদস্য বৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা সহ মিডিয়া ব্যক্তিবর্গ৷ অনুষ্ঠানের শুরুতেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷ এসময় মোনাজাত করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মোমিন জিহাদী৷ উক্ত পশুর হাটে প্রথম ১১জন ক্রেতা ও ১১জন বিক্রেতা সহ অর্ধশতাধিক ক্রেতা বিক্রেতার মধ্যে বিশেষ উপহার প্রদান করা হয়৷
এ ব্যাপারে পশুর হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, যদিও আমরা এই পশুর হাটের শুভ সূচনা অস্থায়ীভাবে হয়েছে৷ তবে, এলাকার মানুষের চাহিদা পুরণের লক্ষ্যে এই পশুর হাটকে স্থায়ী করণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়৷ পরে পশুর হাটে আগত সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শিরনী বিতরণ সহ দূরবর্তী ব্যবসায়ীদেরকে মধ্যাহ্ন ভোজন করানো হয়৷