আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পযসা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে । সোমবার (১৮ মে)বাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় কমিশনের মাধ্যমে ১৩ এপ্রিল হতে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য, এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় মে মাসে ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি হয়নি বিধায় মার্চ মাসে পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্লাটস রেটের (আন্তর্জাতিক বাজারের দাম) গড় এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসের ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে নতুন এই দামের অনুমোদন দেওয়া হয়।

 

আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এই দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, ফার্নেস অয়েলের দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচও বেড়ে যাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031