সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের মান নিশ্চিত করতে প্রতিটি স্কুলের তদারকি কমিটিতে অন্তত তিনজন মাকে অন্তর্ভুক্ত করা হবে।
আজ বুধবার রাজধানীর বেইলি রোডে আয়োজিত ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি স্কুলে নিউট্রিশাস খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে।’
ববি হাজ্জাজ বলেন, ‘আমি আজকে আমাদের মেয়ে সন্তান বা হলদে পাখিদের মাঝে নেই, আমি আগামীর বাংলাদেশের নেতাদের মাঝে আছি। তাদের ফিলোসফি, আইডিওলজি এবং কার্যক্রমের অনেক প্রয়োজন আছে। শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী যেন আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছায়, সেই লক্ষ্যেই নতুন সরকার কাজ করছে।’
শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নাগরিক দায়িত্ব, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা পায়, সেজন্য পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের গার্লস গাইডেও আসতে হবে না, তারা পাঠ্যক্রম থেকেই শিখবে।’
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা যেন নিজের জামাকাপড়, স্কুল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলে, সেই শিক্ষা দেওয়া হবে।