সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে তুচ্চ ঘটনার জের ধরে দুই বাড়ী- ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শিশু সন্তান ও মহিলাসহ ১০জন। আহতদের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টাটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু নবীগঞ্জ রোর্ডের মধ্যবর্তী বাংলা বাজারস্থ দুলাল খান এর দোকানের সামনে সুইলপুর গ্রামের মৃত আফতার মিয়ার পুত্র দিলাওর মিয়া তার ব্যবহৃত মোটরসাইকেল সাইড করে রাখেন। এমতাবস্থায় সমরগাও গ্রামের সুহেল মিয়ার পুত্র পাভেল মিয়া তার অটোরিক্সা দিয়ে মোটরসাইকেলটি ফেলে দেয়। এ নিয়ে দু জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও সংগঠিত হয়।
এ ব্যাপারে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকা রোগীরা বলেন, দিলাওর মিয়া ও আব্দুল করিম মিয়ার বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা ওই বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছেন বলে জানিয়েছেন বাড়ীর লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলায় আহতরা হল, দেড় বছরের শিশু বাচ্চ রুমেল, শামেলা বেগম (৪০), আজাদ মিয়া (৩২), ফজল মিয়া (৩৫), লুৎফুর রহমান (১৯), আবিদ উল্লাহ (৪০), আব্দুল মতিন (৪০), ছাদিক মিয়া (৩৮)। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।