তাহিরপুরে লকডাউনে থাকা ৬সদস্যে পরিবার পানির ব্যবস্থা করে দিলেন ইউএনও  

প্রকাশিত: 7:56 PM, April 10, 2020

তাহিরপুরে লকডাউনে থাকা ৬সদস্যে পরিবার পানির ব্যবস্থা করে দিলেন ইউএনও  

জেলা প্রতিনিধিঃঃ

গত দু দিন ধরেই যে পানি পাচ্ছি তা দিয়ে কোন রখমে খেয়ে না খেয়ে দিন পার করেছি,পানির ব্যবস্থা করে না দিলে স্যার আমরা লক ডাউন মানবনা,আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে যাব।  শুক্রবার সকালে এভাবেই তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জি কাছে কথা গুলো ফোনে কথা বলছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান,লকডাউনে থাকা উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে পোষাককর্মী আলবাব মিয়া বাড়িতে আসার পর তাদের ১৪দিন নিজ বসত ঘরে থাকার নিদর্শনা দেন উপজেলা প্রশাসন। এর পর পানি সমস্যার কারণে তারা বিশুদ্ধ পানি পান করা,গোসল  ও  রান্নাবান্নার কাজ করতে পারছেন না। গত দুদিন বালিজুড়ি ইউনিয়নের গ্রামপুলিশ রান্নার কাজে পানি এনে দিয়েছিল তা কোন রখমে খেয়ে না খেয়ে দিন পার করেছেন।
বর্তমানে গরম পড়ার কারণে তার পরিবারের ৬ সদস্যের কেউই গোসল করতে পারছেন না। এ সমস্য দূরীকরণের জন্য তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোনে কথা বলার পর তিনি তাকে আশ্বাস দিয়েছেন পানির ব্যবস্থা করবেন। আলবাব মিয়ার ফোন পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী শুক্রবার দুপুরে লকডাউনে থাকা ঐ পরিবারে লোাহাচুরা গ্রামের একটি টিউবওয়েল থেকে মটর স্থাপন করে পানির ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান,বালিজুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ একরামুল হুদা।
তিনি বলেন, টিউবওয়েল না থাকায় লকডাউনে থাকা পরিবারটি পানির অভাবে রান্না ও গোসল করতে পারছেন না। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া রক্তি নদীটিও তাদের বসত ঘর থেকে অনেক দূরে। ইউএনও স্যার পানির ব্যবস্থা করে দেওয়ার এই পরিবারের এখন আর কোন সমস্যা নেই।   
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামে লকডাউনে থাকা পরিবার পোষাককর্মী আলবাব মিয়া ফোনে তাকে বলছেন তাদের পানির ব্যবস্থা না করলে ঘর থেকে বেরিয়ে যাবে। এ ধরনের কথা শুনে তিনি শুক্রবার খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসলেই তারা পানির সমস্যা ভোগছেন পরে দুপুরে গ্রামের একটি টিউবওয়েল থেকে মটর স্থাপন করে পানির ব্যবস্থা করে দিয়েছি।
উল্লেখ্য,গত ৬এপ্রিল নারায়নগঞ্জ থেকে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামে আসা গ্রামের মৃত মজর আলীর ছেলে পোষাককর্মী আলবাব মিয়া । তিনি বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামের বাসিন্দা। গত ৮এপ্রিল বুধবার থেকে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশে পরিবারে ৬সদস্য নিয়ে লকডাউনে আছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30