বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য যে সুখবর

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য যে সুখবর

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে একটি দেশের পাসপোর্ট কতটা কার্যকর, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় হ্যানলি পাসপোর্ট ইনডেক্স। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৪তম। একই অবস্থানে রয়েছে ফিলিস্তিন ও ইরিত্রিয়া।

 

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচক অনুযায়ী, বিশ্বের ২২৬টি গন্তব্যের মধ্যে বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসামুক্ত প্রবেশ অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান।

 

বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। সেগুলো হলো- বাহামাস, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

 

বিশ্বের পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখনও তুলনামূলক নিচের দিকে থাকলেও, ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ৩৯টি দেশে ভ্রমণের সুযোগ আন্তর্জাতিক ভ্রমণকে অনেকটাই সহজ করেছে। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি ও ভিসা-সংক্রান্ত নির্দেশনা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31