সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
লন্ডন বাংলা ডট নেটের সম্পাদক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মির্জা আসহাব বেগের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশী ব্যক্তিত্ব মরহুম মির্জা রুস্তম বেগ আর নেই! (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
মির্জা রুস্তম বেগে এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।
গনমাধ্যমে প্রেরতি এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মরহুম মির্জা রুস্তম বেগ ছিলেন একজন সৎ, মানবিক ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। সমাজ সেবার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা নিরশনে রেখেছেন অগ্রনী ভূমিকা। এলাকার সামাজিক সম্প্রীতি রক্ষা, বিভিন্ন বিরোধ নিষ্পত্তি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন অভিজ্ঞ অভিভাবক ও গণমানুষের কল্যাণে নিবেদিত একজন ব্যক্তিত্বকে হারিয়েছে।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।