কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- বিকেলে নিশ্চিন্তপুরের মনু নদীর তীর সংলগ্ন এলাকায় গেলে মুজিবুর রহমানকে বিএসএফ গুলি করে।

 

এদিকে ভারতীয় এক গণমাধ্যমকর্মীদের সূত্রে শুক্রবার রাতে জানা যায়, নিহত মুজিবুর রহমানের লাশ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে বাংলাদেশে পাঠানো হতে পারে।

 

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে মুজিবুর রহমানসহ ৬-৭ জন যুবক শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্তের লখাইরচড় এলাকায় ভারতীয় চোরাই মাল আনতে গিয়েছিলেন। এ সময় লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মুজিবুর মারা যান এবং অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, নিহত মুজিবুর রহমানের পরিবারের কাছ থেকে তিনিও বিষয়টি জেনেছেন।

 

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা  হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31