সিলেটে নিয়োগ হবে পুলিশের ১৩৮ জন এসআই

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

সিলেটে নিয়োগ হবে পুলিশের ১৩৮ জন এসআই

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেটসহ সারাদেশে মোট ২ হাজার শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে দেখা যায়, সিলেট বিভাগে মোট ১৩৮টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৮টি, সুনামগঞ্জে ৩৪টি, হবিগঞ্জে ২৯টি এবং মৌলভীবাজারে ২৭টি পদে নিয়োগ দেওয়া হবে। মোট পদের ৯৩ শতাংশে মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ পদে কোটা অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে। কোটা ব্যবস্থার আওতায় শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

 

সারা দেশে ২হাজার শূন্য পদে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930