মানবকল্যাণে এগিয়ে এলো মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুরা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

মানবকল্যাণে এগিয়ে এলো মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুরা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণের প্রত্যয়ে অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছে মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এ উপলক্ষে গত ১২ জুন শুক্রবার সন্ধ্যা সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি রেস্টুরেন্টে ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত  এসএসসি ১৯৯৭  ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সরাসরি এবং ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ দিন প্রবাসে থাকা ব্যাচের বন্ধু দিলাল আহমদ চৌধুরী লিটন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, লায়েক আহমদের ছেলে মাহিন অনূর্ধ্ব-১৪ একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হওয়ায় তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা পদক প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেনঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের  বন্ধু আনোয়ার আহমদ, খন্দকার মাসুম আহমদ, লায়েক আহমদ, আব্দুর রকিব আনু, শাহ মোহাম্মদ গিয়াস উদ্দীন, আহমদ আলী, শামিম আহমদ, আমিনুল ইসলাম সফর, জিল্লুর আহমদ, আলী আহমদ, দিলাল আহমদ চৌধুরী লিটন, বদরুল ইসলাম, আনছার মিয়া, আখতার মিয়া, কয়ছর ছিদ্দিক শাহ, শাহ জাবেদ আহমদ, আবু সাঈদ আহমদ, আজাদ মিয়া, লেখন মিয়া, চরিত্র দেব নাথ, বিজয় দেব, বিপ্লব চন্দ, কংকন দেব, মিহির কান্তি দে মলয়, ঝন্টু দাশ, হিরন্ময় ভট্টাচার্য, রানা দেব, হেপী সুলতানা, ফাতেমা সুলতানা হুছনা, খন্দকার রিমা আহমদ এবং মঞ্জু রানী নাথ।

 

সভায় বক্তারা বলেন, বন্ধুত্বের বন্ধনকে মানবসেবার শক্তিতে রূপান্তরিত করে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। একটি সংগঠিত মানবিক প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

 

বক্তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে গঠিত এই সংগঠন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই। মানবতার কল্যাণে একসঙ্গে পথচলার এই অঙ্গীকারের মধ্য দিয়ে মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুদের মানবিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930