শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। এ ছাড়া কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার টাকা স্থানান্তর করা হয়।

 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি।

সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাবেন সরকারপ্রধান। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31