গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার কর্মশালায় তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার কর্মশালায় তথ্যমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘এ প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করতে পারব।’

 

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এবং এ খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’

 

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930