শুন্যরেখায় পাঁচ যুবকের মানবেতর জীবন, মুখোমুখি বিজিবি-বিএসএফ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

শুন্যরেখায় পাঁচ যুবকের মানবেতর জীবন, মুখোমুখি বিজিবি-বিএসএফ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শুন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ’র পুশইন চেষ্টার শিকার পাঁচ যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন। বর্তমানে ঝর-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে নিদারুণ কষ্টে দিন পার করছেন এই যুবকেরা। নেই তাদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা, গোসলের পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও।

এদিকে আজ শনিবারও দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর মুখোমুখি অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।

 

গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএএসএফ। বিষয়টি টের পেয়ে বাঁধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দুই দেশের সীমান্তের শুন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার ভোর বেলায় গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শুন্য রেখায় মানবেতর জীবন-যাপন করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হোক। কিন্তু কোন দিক থেকেই তাদেরকে সরিয়ে নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টাই দেখা যাচ্ছে।

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দায়িত্ব থাকা জামালপুর জেলা ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930