চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 7:27 PM, June 30, 2026

চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান (পিকলু), চিতলমারী থানার এসআই লিটন বিশ্বাস, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান এবং চিতলমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মণ্ডল অলিফ।

 

এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা আন্তরিক। অপরাধ, মাদক, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031