ফ্রান্সে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সংবর্ধনা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ফ্রান্সে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সংবর্ধনা

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক-এর ফ্রান্স সফর উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স এবং বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্স।

 

সোমবার (২৯ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের সুরমা রেস্টুরেন্টে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স এবং দ্বিতীয় পর্বে বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের পক্ষ থেকে আব্দুল আজিজ মাসুককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল আজিজ মাসুক দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা, মানবকল্যাণ এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড সমাজের জন্য অনুকরণীয় এবং নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের সার্বিক সফলতা কামনা করেন। সংবর্ধনার জবাবে আব্দুল আজিজ মাসুক আয়োজক দুই সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতেই নয়, শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক উদ্যোগ দেশের উন্নয়নকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের সভাপতি লকুছ মিয়া-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তফজ্জুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক রাইজুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সুলাইমান আহমদ ও আব্দুল জলিল প্রমুখ।

 

দ্বিতীয় পর্বে বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের পক্ষ থেকে সংগঠনের সভাপতি লকুছ মিয়া-র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সপ্রবাসী বালাগঞ্জ ও গহরপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031