সিলেট ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের কষ্ট লাঘব করতেই জনবান্ধন বাজেট পাস করা হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দলের না হলে হিন্দু ধর্মালম্বী মানুষও শেখ হাসিনার নিপিড়নের শিকার হয়েছে।
তিনি বলেন, চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালিদের বিভাজন করা যায় না। নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মালম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে।
এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।