সিলেটের জন্য যে দুঃসংবাদ দিল সতর্কীকরণ কেন্দ্র

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

সিলেটের জন্য যে দুঃসংবাদ দিল সতর্কীকরণ কেন্দ্র

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানায়।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আগামী দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ কারণে জেলার নিচু এলাকা এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে সংস্থাটি। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031