সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ এ সময় উপস্থিত সংসদ সদস্য টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখপ্রকাশকে স্বাগত জানান।

 

গতকাল সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি অডিও ফোনালাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন।এই মন্তব্যের অডিও ফাঁসের পর আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মহাসড়ক ও শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জও করেছে পুলিশ।

এদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়াটি দুই বছর আগে থেকে শুরু করতে হয়। বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে মাত্র চার মাস, ফলে এই প্রশ্নগুলো বিগত সরকারের আমলের মডারেটরদের তৈরি। তবুও, পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি চিহ্নিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031