সিলেটে শিক্ষার্থীদের আ ন্দোলন, ‘আমেরিকান স্ট্যান্ডার্ডে প্রশ্ন ভুল’!

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সিলেটে শিক্ষার্থীদের আ ন্দোলন, ‘আমেরিকান স্ট্যান্ডার্ডে প্রশ্ন ভুল’!

লন্ডন বাংলা ডেস্ক ::

 

শিক্ষমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সারাদেশের মত সিলেটের রাজপথ ও কাঁপিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এসব দাবি জানান। কর্মসূচি শেষ হয় বিকাল ৫টার দিকে।

 

এসময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে শ্লোগান দেন, ‘দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ’।

 

এসময় রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এর প্রভাবে নগরজুড়ে অসহনীয় যানজট সৃষ্টি হয়।

 

অবস্থান কর্মসূচি চলাকালে সিলেটভিউ মাল্টিমিডিয়ার সঙ্গে আলাপ করেন কয়েকজন শিক্ষার্থী। এসময় তারা নিজেদের ক্ষোভ উগড়ে দেন।

 

একজন শিক্ষার্থী বলেন, উনি বড়বড় কথা বলেন। আমেরিকান স্ট্যান্ডার্ডের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। আমেরিকান স্ট্যান্ডার্ড প্রশ্ন ভুল! শিক্ষার্থীদের ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এরচেয়ে আমাদের আগের কারিকুলাম আগের সিস্টেমইতো ভালো ছিল।

 

আরেকজন শিক্ষার্থী বলেন, দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ বন্যায় ভাসছে। কিন্তু শিক্ষামন্ত্রী তার কোনো খবরই রাখেন না। শিক্ষার্থীদের কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এতে তারা ঠিকমতো প্রস্তুতিও নিচে পারছে না। আমরা দাবি জানিয়েছিলাম, পরীক্ষা স্থগিত করা হউক। পরবর্তীতে আমরা যেকোনো প্রশ্নপত্রে পরীক্ষা দিতে প্রস্তুত। কিন্তু তারা তা শুনছেন না।

 

অপর এক শিক্ষার্থী তার ক্ষোভ ঝেড়ে বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পল্টি বলে অভিহিত করেছেন। এখন দেখুন পল্টি কি? শিক্ষার্থীরা সারাদেশে পল্টি নিয়েছে। তারা রাজপথে আন্দোলন করছে। যারা সঠিক প্রশ্ন করতে জানেনা, তারা শিক্ষার্থীদের মূল্যায়ন করবে কিভাবে? কোন যোগ্যতায়?’

 

শিক্ষার্থীরা বলছেন, আমেরিকার প্র্যাকটিক্যাল সিস্টেম আর আমাদের সিস্টেমের পার্থক্য যদি না বুঝেন তাহলে তিনি কোন যোগ্যতায় শিক্ষামন্ত্রী হলেন?

বিকাল ৫টার দিকে রাজপথ ছেড়ে শিক্ষার্থীরা ফিরে যান।

 

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবারের এইচএসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে। ওই দিন আনেক এলাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেন নি। তাদের কথা বিবেচনা করে পূণরায় এই পরীক্ষা গ্রহণের দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930