সিলেটে ঝড়ের আভাস

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

সিলেটে ঝড়ের আভাস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

সতর্কবার্তায় বলা হয়েছে,  সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার সিলেটভিউকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার ৬টা থেকে শুক্রবার ৬টা পর্যন্ত ( সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ৬মিলি মিটার। এছাড়া বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি পাতের পরিমাণ ছিলো ৩৫ দশমিক ৪ মিলি মিটার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930