জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ২৪ জুলাই শুক্রবার জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর ২০২৬-২০২৭ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে অভিজাত রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদির সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ আল আমীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আল আমীন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, সহ-সভাপতি দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি ফারুক আহমদ, সহ-সাধারন সম্পাদক দৈনিক সকালের শিরোনাম প্রতিনিধি মোঃ জামাল হোসাইন, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের দেশবাংলা প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক দৈনিক দেশ বুলেটিন প্রতিনিধি সাহাব উদ্দিন রাহুল, মানবাধিকার সম্পাদক বাংলা টাইম এন্ড ট্রিউন প্রতিনিধি শাকিল আহমদ, কার্যকরী সদস্য দৈনিক আধুনিক নিউজ এর সম্পাদক বাবুল খান মুন্না, দেশ আমার অনলাইন পোর্টাল এর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ও বিজয়ের কণ্ঠ প্রতিনিধি ইকবাল হোসাইন। সদস্যরা হলেন হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া, আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031