বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পদত্যাগের দুই দিন পর আজ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

 

সংবিধান অনুযায়ী, পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র ৩ বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

 

রোববার বঙ্গভবন ত্যাগের মধ্যদিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানেরও সমাপ্তি হয়।

 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930