সিলেটে চাচার লা/ল/শার শি*কা*র ভাতিজি

প্রকাশিত: 3:26 PM, July 27, 2026

সিলেটে চাচার লা/ল/শার শি*কা*র ভাতিজি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি সাব্বির মিয়া (৪০)। সে জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকার বাসিন্দা। এবং নিপীড়িত ওই শিশুর সম্পর্কে চাচা।

 

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটি খেলাধুলা করার সময় তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা চালান। পরে শিশুটির চিৎকারে শুনে প্রতিবেশী ও বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথপুর থানা পুলিশ। এসময় শিশুকে যৌন নিপীড়নের দায়ে সাব্বির মিয়াকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার এএসআই সিরাজুল ইসলাম। তিনি জানান, ‘জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০)আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা জগন্নাথপুর থানায় একটি মামলা করেন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30