সিলেট |
প্রকাশিত: 9:35 PM, July 27, 2026
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ওএমএস ডিলার ধনেশ চন্দ্র রায় দরিদ্র মানুষের মাঝে সরকারি নির্ধারিত কমদামে চাল ও আটা বিক্রি করেছেন।
২৬ জুলাই রোববার প্রায় ২০০ মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ২৪ টাকা দামে বিক্রি করা হয়। যা খোলা বাজারে দ্বিগুন দাম রয়েছে। তাই কমদামে চাল-আটা কিনতে পেরে দরিদ্র মানুষজন অনেক খশি হয়েছেন।