বললেন মাহফুজ আলম ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বললেন মাহফুজ আলম ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান সাবেক তথ্য উপদেষ্টা।

 

মাহফুজ আলম লেখেন, ‘রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না। এতেই আপনা আপনি যেকোন ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সকল সুবিধা থেকে বাদ পড়বে। এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে, নিয়মিত সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার কারো নেই।’

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘বিগত উপাচার্য মহোদয়কে আমরা এ পরামর্শ দিয়েছিলাম। উনারা শুনেননি। এখনো কেউ শুনবে না।কারণ, কাক কাকের মাংস খায় না। এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসতো, প্রথমদিন এটা করতো।’

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930