সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তাদাবি করে মালিকানা ভূমিতে সীমানা খুটি দেয়া ও মালিকানা পাকা পিলার অপসারনেরও নির্দেশ দেয়ার অভিযোগ উঠছে ওসমানীগর উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের সার্ভেয়ার অমর ফারুকের বিরুদ্ধে। সরকারি সীমানা চিহ্নিত করতে গেলেও রাস্তার পাশের ভূমি মালিকদের অবগত করার কথা থাকলেও তা না করে মালিকদের অনুপস্থিতিতে নিজ কুরুয়া হেলথ সেন্টার মালিকানা ভূমিতে খুটি স্থাপন করার অভিযোগ উঠেছে।
রাস্তার বিদ্যমান জায়গা রেখে সীমানার ভিতরে খুটি দেয়া এবং সার্ভেয়ারের নির্দেশে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগে বুধবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী। উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের হাজী হিরণ মিয়ার পুত্র মারুফ আহমদ জুবেল লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নিজ কুরুয়া চতলিবন পর্যন্ত একটি গ্রামিন রাস্তা প্রতীয়মান। এর মধ্যে হাজী আব্দুল হক এর মালিকানাধীন নিজ কুরুয়া হেলথ সেন্টারের ২৭১ ও ২৭২ এবং হাজী হিরণ মিয়ার মালিকানাধীন ভূমি ৩৪৪ ও ৩৪৫ নং দাগের ভূমি রয়েছে। এর মধ্যদিয়ে সরকারি রাস্তা প্রতীয়মান। কিন্তু মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সার্ভেয়ার অমর ফারুক সরকারি রাস্তা পরিমাপ করতে যান। সরাকরি ভূমি বা রাস্তা পরিমাপের সময় পার্শবর্তী ভূমি মালিকদের অবহিত করার কথা থাকলেও তিনি রাস্তার পাশের্^র কোন ভূমি মালিকদের না জানিয়ে রাস্তা পরিমাপ করে সরকারি রাস্তা ছেড়ে মালিকানাধীন ভূমিতে খুটি দিয়ে সরকারি রাস্তা বলে চিহ্নিত করেন। হিরণ মিয়ার, হাজী আব্দুল হক ও আবুল খয়েরের বাড়ির সীমানার ৪ ফুট ভিতরে খুটি স্থাপন করা হয়। রাস্তার বিদ্যমান জায়গা রেখে সীমানার ভিতরে খুটি দেয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক হিরণ মিয়ার পুত্র অভিযোগকারী মারুফ আহমদ জুবেল ঘটনাস্থলে উপস্তিত হয়ে মালিকানাধীন ভূমি দাবি করেন। এসময় মারুফ আহমদ জুবেলের প্রতি ক্ষিপ্ত হয়ে নানা হুমকি ধমকি প্রদান করে এটি সরকারী কাজ আর সরকারি কাজে বাধা দিলে আইন অনুযায়ী নানা ব্যবস্থা গ্রহন করার কথা জানান সার্ভেয়ার অমর ফারুক। ভয়ে আর কোন কথা বলেননি মারুফ। এসময় উপস্থতি কয়েকজনকে সার্ভেয়ার সীমানা প্রাচীর ভাঙার নির্দেশ দিলে বুধবার সকাল ৭টার দিকে একই গ্রামের আব্বাস মিয়া সুরুজ আলী গেদা ও সাবুল মিয়া তাদের সহযোগীদের নিয়ে কুরুয়া হেলথ স্টোরের সীমানা প্রাচীর ভেঙে হিরন মিয়া আব্দুল হক ও আবুল খয়েরের বাড়িতে ইট ও বাশের খুটি স্থাপন করেন দেন বলে অভিযোগ করেছেন মারুফ আহমদ জুবেল। আবুল খয়েরের মেয়ে ডলি বেগম বাধা দিলে তাকে নানা হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ উঠে। সার্ভেয়ার অমর ফারুকের নির্দেশে এমন কর্মকান্ড সংগঠিত হওয়ায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহনে মারুফ আহমদ জুবেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ প্রদান করেন।
এই বিষয়ে সাবুল মিয়া বলেন, সরকারি রাস্তা হওয়ায় রাস্তা ক্লিয়ার করার নির্দেশ দিয়েছেন সার্ভেয়ার। তাই আমরা সম্মেলিত ভাবে রাস্তা ক্লিয়ার করেছি। আব্বাস মিয়া বলেন, সার্ভেয়ারে সীমানা নির্ধারণ করায় আমরা সরকারি স্থানের সীমানা প্রাচীর সরিয়েছি। সরকারি রাস্তা সীমনা নির্ধারণ করায় চলাচলের স্বার্থে রাস্তা সামান্য সীমানা অপসারণ করা হয়েছে বলে জানান সুরুজ আলী গেদাও।
এসব অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার অমর ফারুক বলেন, আমি সীমনা নির্ধারণ করেছি, তবে সীমানা দেয়াল ভাঙার কোন নির্দেশ দেইনি। সরকারি রাস্তার সীমানা নির্ধারণের জন্য যারা আবেদন করেছেন তাদের জানিয়েছি আশপাশের ভূমি মালিকগনকে উপস্থিত রাখার জন্য। ১০/১৫জনের উপস্থিতে সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করেছি।
অভিযোগকারী মারুফ আহমদ বলেন, সরকারি রাস্তা বিভিন্ন স্থানে প্রস্থ ৭ ফুট থেকে ১০ ফুট পর্যন্ত। আমরা গ্রামবাসী মিলে চলাচলের জন্য বাড়ির পূর্ব পাশে আমরা নিজেদের মালিকানা জায়গা দিয়ে ১৩ ফুটরাস্তা প্রস্থ করেছি। কিন্তু রাস্তার বিদ্যমান জায়গা রেখে আমাদের সীমানার ভিতরে খুটি দেয়ায় আমরা হতবাক।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সার্ভেয়ার সীমানা দেয়াল ভাঙার বিষয়ে নির্দেশ দেননি। রাস্তাটি স্থানীয়দের উপস্থিতিতে পুনরায় পরিমাপ করা হবে।