দুই মা/ম/লায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

দুই মা/ম/লায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর দুই থানায় করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার এই দুই মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

 

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।
তিনি জানান, খিলগাঁও থানা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন। এর আগে তিনটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করায় তা শুনানির অপেক্ষায় আছে। এছাড়া, বিচারিক আদালতে আরও দুটি মামলা রয়েছে।

 

২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে সাতটি মামলা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930