ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন

প্রকাশিত: 8:54 PM, July 30, 2026

ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন

লন্ডন বাংলা ডেস্ক :: 

 

সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষ মামলা পরিচালনা করতে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

 

নতুন আইন কর্মকর্তাদের কার্যকাল থাকবে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত। একইসঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।

 

অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুযায়ী, নতুন নিয়োগের আগে সবমিলিয়ে সেখানে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে ছিলেন।

 

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

 

১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30