মোরেলগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

মোরেলগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি  /  বাগেরহাট ::

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পাট ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার বিকেলে মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

 

“পাট ও পাটজাত পণ্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পাটজাত মোড়ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

 

অভিযানকালে চাল বিক্রির ক্ষেত্রে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুযায়ী মেসার্স ভাই ভাই ভান্ডারের মালিক বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, থানা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, “পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের উন্নয়নে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করেছে। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে।”

 

তিনি আরও বলেন, আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31