চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রতিনিধি  /  বাগেরহাট ::

 

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

 

সভায় বক্তব্য দেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ডা. এম আর ফরাজী এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. একরামুল হক মুন্সী, সাংবাদিক এস এস সাগর এবং এক রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি মহল থেকে প্রাণনাশের হুমকি ও গুপ্ত হামলার আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।

 

বক্তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

সভায় সর্বসম্মতিক্রমে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930