বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল

প্রতিনিধি  / বাগেরহাট ::

 

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত মোঃ জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাতের দিকে নির্বাচন কমিশন আংশিক ফলাফল ঘোষণা করে।

 

নির্বাচনে সমিতির ৯টি সম্পাদকীয় পদ এবং ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলোর ভোট গণনা চলমান রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব) পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, “খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সকল প্রার্থী ও ভোটার দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ভোট গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।”

 

তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এস. এম. নওরেজ মহীত, মোঃ রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোসাঃ মেহেরুন্নেছা।

 

আইনজীবীদের এই বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ চলাকালে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়। ভোট শেষে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, অবশিষ্ট পদগুলোর ভোট গণনা শেষ হলে পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930