সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ

প্রকাশিত: 6:13 PM, August 2, 2026

সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ণ করছিলেন শিক্ষক। খবর পেয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা

 

নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সাড়ে ৫শ’ খাতা উদ্ধার করা হয়।

 

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের কাজ করছিলেন। তিনি সিলেট নগরীর উপশহরস্থ মেট্রোসিটি ওমেন্স মডেল কলেজের প্রভাষক।

 

সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর জানান, নিয়মবর্হিভ‚তভাবে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এইচএসসি বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। খবর পেয়ে তার কাছ থেকে সাড়ে ৫শ’ উত্তরপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দেড়শ’ উত্তরপত্রের মূল্যায়ন করা হয়ে গেছে এবং বাকি ৪শ’ মূল্যায়নের বাকি রয়েছে। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া মেট্রোসিটি ওমেন্স কলেজ থেকেও তাকে শোকজ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30