জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: 10:14 PM, August 2, 2026

জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে ২ জনের মৃতদেহ গত শনিবার উদ্ধার করা হয়। রোববার আরো ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ তার পুরান বাড়ি ছেড়ে স্থানীয় মইয়ার হাওরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন।

 

গত ৩১ জুলাই রাতে কবিন্দ্র দেবনাথের নতুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তাদের পুরান বাড়ির লোকজন গিয়ে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩ টার দিকে ২টি ছোট নৌকা যোগে ১৭ জন মানুষ নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন।

 

এর মধ্যে ৭ জনের নৌকাটি নিরাপদে পৌছালেও ১০ জনের নৌকাটি পথে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাতে থাকা ৬ জন তরুণ পানিতে সাঁতার কেেেট পাড়ে উঠে আসলেও বয়স্ক ৪ জন আসতে পারেননি। ইতোমধ্যেই তারা পানিতে ডুবে তলিয়ে যান।

 

তারা হলেন, পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুন দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৪)।

 

গত ১ আগস্ট শনিবার জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি বাহিনীর সাথে স্থানীয় লোকজন দিন ব্যাপী উদ্ধার অভিযান চালান। অভিযানে অরুন দেবনাথ ও সত্যেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ২ আগস্ট রোববার অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রজত বাবুসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30