সিলেট ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর, ভাগলপুর নলিকোনা , বেরারাই গ্রামের চলাচলের রাস্তায় দেয়াল নির্মানের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। কিন্তু রাস্তাটি দিয়ে অবাধে যানবাহনসহ জনসাধারণ চলাচল করছেন।
সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী -হলিমপুর-ভাগলপুর সড়কটি দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সড়কটি দিয়ে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। পাশাপাশি প্রতিদিন স্থানীয় বাসিন্দারাও স্বাভাবিকভাবে এই পথ ব্যবহার করছেন। রাস্তাটি দিয়ে একাধিক গ্রামের শিক্ষার্থীরা বেগমপুরস্থ শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয়সহ আশপাশ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছেন কোন প্রতিবন্ধকতা ছাড়াই।
সম্প্রতি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে—এমন অভিযোগ সামাজিকভাবে আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তবে হলিমপুর গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগটির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, সরকারি এই রাস্তা দিয়ে বর্তমানে সাধারণ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।
হলিমপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি তাদের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে তারা নিয়মিত এই রাস্তা ব্যবহার করেন। বর্তমানে সড়ক দিয়ে চলাচলে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তারা দেখছেন না।
সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে গেলে হলিমপুর গ্রামের আনছার আলী, আবুল বশর ও মধু মিয়া জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন যান চলাচল সচল রয়েছে। একটি পক্ষ নিজেদের ফায়দা হাসিলের জন্য এই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী হয়েছে বলে বিব্রান্তি ছড়াচ্ছে।
ভাগলপুর গ্রামের বাসিন্দা রজব আলি, মাসুক মিয়া বলেন, হলিমপুর, ভাগলপুর নলিকোনা , বেরারাই গ্রামের যে পাকা রাস্তা বিদ্যমান তাতে কোন প্রতিবন্ধকতা নেই। শিক্ষার্থীরাসহ আমরা গ্রামবাসী চলাচল করছি। কে বার কারা কোথায় রাস্তায় দেয়াল নির্মান করেছে এবং এই বিষয়টি নিয়ে এই রাস্তা বন্ধ বলে উল্যেখ করা হয়েছে যা বাস্তব নয়।
হলিমপুর গ্রামের আফজল মিয়া,আলাল মিয়া, আনহার মিয়া বলেন, বেরারাই গ্রামে নিজেদের মধ্যে নানা সমস্যা নিয়ে জটিলতা রয়েছে। মালিকানা জমিতে ঘর নির্মানকে কেন্দ্রে করে রাস্তায় দেয়াল নির্মাল বলে অভিযোগ করছে একটি পক্ষ। আর সেই অভিযোগে হলিমপুর, ভাগলপুরম নলিকোনা , বেরারাই গ্রামের নাম উল্যেখ করা হয়েছে। বাস্তবে আমাদের সরকারি রাস্তাটিতে কোন প্রতিবন্ধকতা নেই।