ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান হাসনাত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান হাসনাত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান হাসনাত।

 

ফেসবুকে তিনি লেখেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। তাই শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31