মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবা ইন্তেকাল

প্রকাশিত: 6:48 PM, August 11, 2026

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবা ইন্তেকাল

প্রতিনিধি / বাগেরহাট ::

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও জীববৈচিত্র্যের আধার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাগেরহাটের মোরেলগঞ্জের পরিচিত মুখ, প্রবীণ ব্যবসায়ী ও দীর্ঘদিনের সামাজিক পরিমণ্ডলের আপনজন মো. নজিবর রহমান শিকদার আর নেই। ৯২ বছরের জীবনের ইতি টেনে বার্ধক্যজনিত কারণে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাদরাসা শিক্ষক ও দৈনিক ইত্তেফাকের মোরেলগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান লিপনের বাবা মো. নজিবর রহমান শিকদার রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই স্বজন, প্রতিবেশী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে ছুটে আসেন। প্রিয়জনকে হারানোর বেদনায় ভারী হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘদিনের পরিচিত মানুষটির চলে যাওয়ায় শোকাহত হয়ে পড়েন স্থানীয়রা।

 

সোমবার (১০ আগস্ট) জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

 

মরহুম নজিবর রহমান শিকদার মোরেলগঞ্জ বাজারের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান মোহাম্মাদিয়া স্টোরের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে তাঁর ছিল দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তাঁর মৃত্যুতে মোরেলগঞ্জের ব্যবসায়ী মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

একজন মানুষের চলে যাওয়া কখনো শুধু একটি মৃত্যুর খবর হয়ে থাকে না। তাঁর সঙ্গে চলে যায় একটি পরিবারের ছায়া, হারিয়ে যায় বহু স্মৃতি, থেমে যায় জীবনের অনেক পরিচিত গল্প। নজিবর রহমান শিকদারের মৃত্যু তাঁর স্বজনদের জন্য তেমনই এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

 

প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে স্বজনদের চোখে ছিল অশ্রু, আর জানাজায় উপস্থিত মানুষের কণ্ঠে ছিল তাঁর জন্য দোয়া। মোরেলগঞ্জের মাটিতে দীর্ঘ জীবনের স্মৃতি রেখে শেষ ঠিকানায় শায়িত হলেন প্রবীণ এই মানুষটি।

 

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031