জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম ব হি স্কা র

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম ব হি স্কা র

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক কঠোর সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

 

মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শামিম আহমদের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই বহিষ্কারাদেশ অনুমোদন ও কার্যকর করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামিম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

 

একই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31