প্রতিনিধি / ওসমানীনগর ::
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মমতাময়ী মা জয়তারা বেগম আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা বুধবার রাত ৯টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মায়ের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এদিকে, জয়তারা বেগমের মৃত্যুতে ওসমানীনগর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।