ছাতক হাসপাতালে হঠাৎ করোনা রোগীর আগমন!

প্রকাশিত: 10:43 PM, April 16, 2020

ছাতক হাসপাতালে হঠাৎ করোনা রোগীর আগমন!

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতক হাসপাতালে হঠাৎ করেই এক করোনা রোগীর আগমন। ১৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টায় হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসে প্রাথমিক ভাবে ধরা পড়ে সে একজন করোনা ভাইরাসে আক্রান্ত। তখনই এ বিভ্রান্তিকর পরিস্থিতির ঘটনা ঘটে হাসপাতাল এলাকায়। রোগী ফেলে প্রায় সকলেই নিরাপদ দূরত্বে চলে যায়। করোনা রোগী ওই ব্যক্তি হাসপাতালের মেঝেতে পড়ে থাকে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ছাতক হাসপাতালের মেঝেতে পড়া অবস্থায় ছিল ওই করোনা রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী। ওই রোগী নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের বলে জানা গেছে। এই মুহুর্তে ঘরের বাইরে যাওয়া বিপদজনক। পৌরসভা কর্তৃক রাস্তায় জীবানুনাশক তরল স্প্রে না হওয়া পর্যন্ত সবাই ঘরে নিরাপদে থাকুন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30