সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
এনামুল কবির মুন্না/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর আরো ১ জন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ জাকির হোসেন(২৭) । তিনি বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে। আহতদের নাম জিসান মিয়া (২৫) পিতা বশির উদ্দিন।
এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি একই গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ গয়াস মিয়া। বৃহস্পতিবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে নিহত জাকির হোসেরে সাথে প্রতিপক্ষ এবং আটককৃত গয়াস মিয়ার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে একজন ঘটনাস্থলেই নিহত এবং অপর আরো ১ জন আহত হন।আহত জিসান মিয়াকে এম জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশেম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত বলেও তিনি জানান।