বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ঢাকায় ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ঢাকায় ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় এসেছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। ১৭ থেকে ১৯ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবে প্রতিনিধিদলটি।

 

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। তাদের মধ্যে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধিরা রয়েছেন।

 

সফরকালে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের মতবিনিময় হবে।

সিআইআই জানিয়েছে, এই সফরের লক্ষ্য বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হবে।

 

সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সুবিধাসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার উদীয়মান ক্ষেত্র চিহ্নিত করে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির উদ্যোগ নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31