২০ ঘণ্টা পর ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসান

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

২০ ঘণ্টা পর ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসান

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রায় ২০ ঘণ্টা আটক থাকার পর হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন ছাড়া পেয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়া অপর দুজন হলেন মির্জা সুমন ও রাকিব। এ সময় তাদের কাছ থেকে মুচলেকা নেয় পুলিশ।

 

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট এবং নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে তাদের আটক করে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়। তাদের নিরাপত্তাজনিত কারণে আটক করা হয়েছিল।

 

পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়ে মাহদী হাসান সংবাদিকদের বলেন, ‘জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সাংবিধানিক অধিকার বলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করি। পুলিশ নিরাপত্তার অজুহাতে আমাদের আটক করে। বাস্তবে আমাদের নিরাপত্তার জন্য আমাদের আটক করার কথা নয়। যাদের দ্বারা আইনশৃংখলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তাদের গ্রেপ্তার করার কথা।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31