সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের নিচে চাপা পড়ে মইন উদ্দিন (৫০) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে নিজেদের বাড়িতে গাছ কাটছিলেন নিহত মইন উদ্দিন সহ তাদের পরিবারের লোকজন। গাছ কাটার পর অসাবধানতাবশত কাটা গাছ নিচের দিকে পড়ার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হতভাগ্য মইন উদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।