শুধু বিরোধী দল দায়িত্বশীল হলেই হবে না, সরকারকেও হতে হবে: জামায়াত আমির

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

শুধু বিরোধী দল দায়িত্বশীল হলেই হবে না, সরকারকেও হতে হবে: জামায়াত আমির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটি কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। তবে শুধু বিরোধী দল দায়িত্বশীল হলেই হবে না, সরকারকেও সহযোগিতাপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আজ সোমবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদে জামায়াত ও ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি সংকট এবং প্রবাসীদের অধিকার রক্ষাসহ জাতীয় বিভিন্ন ইস্যুতে জামায়াত সংসদে ও সংসদের বাইরে গঠনমূলক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, অতীতের বিরোধী রাজনীতির সংঘাতমুখী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং জনবিরোধী কর্মকাণ্ডের নিয়মতান্ত্রিক বিরোধিতা করার নীতিগত সিদ্ধান্ত সম্পাদকদের সামনে তুলে ধরেন জামায়াত আমির। সম্পাদকরা এ ধরনের গঠনমূলক বিরোধী রাজনীতির প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

 

বৈঠকে বর্তমান সরকারের বিরুদ্ধে সংসদে বিরোধী দলের এমপিদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলে ধরা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, উন্নয়ন বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং নোটিশ গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে। স্পিকারের কাছ থেকেও ইনসাফপূর্ণ আচরণ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

 

মতবিনিময় সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সম্পাদকরা রাজপথে বিরোধী দলের আন্দোলন হলেও দেশের স্থিতিশীলতা বজায় রাখার পরামর্শ দেন।

 

ডা. শফিকুর রহমান সম্পাদকদের উদ্দেশে বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল লেখনির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ক্ষেত্রে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

 

সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31