ওসমানীনগরে প্রাইভেটকার এম্বোলেন্স মুখোমুখি সংঘর্ষ আহত-৫

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

ওসমানীনগরে প্রাইভেটকার এম্বোলেন্স মুখোমুখি সংঘর্ষ আহত-৫

 প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাইভেটকার এম্বোলেন্স মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৫জন আহত হয়েছেন।

 

সোমবার রাত ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী এম্বোলেন্স (ঢাকা মেট্রো -ছ ১৭ ১৬ ৬৮) ও সিলেট গামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭০৪৩১) মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

 

এতে প্রাইভেটকারে থাকা শিশু-মহিলাসহ মোট ৫ যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

 

ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আনুয়ার হোসেন জানান আমরা ঘটনাস্থলে আছি। যানচলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি আহতদের পরিচয় সনাক্তে।

 

এর আগে গত ৭ আগস্ট একই স্থানে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31