কক্সবাজার সৈকতে নেমে পর্যটকের মৃত্যু, আরেকজন নিখোঁজ

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

কক্সবাজার সৈকতে নেমে পর্যটকের মৃত্যু, আরেকজন নিখোঁজ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে ইয়াছিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টের জলতরঙ্গের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন খান (২৫) ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও (২৭) ঢাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে লাইফ গার্ড কর্মীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।

 

দলটির বেশ কয়েকজন সদস্য চাকরিজীবী এবং আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এ ছাড়া দলের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

 

সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জলতরঙ্গ পয়েন্টের সামনে গোসলে নামার পর দুই পর্যটক পানিতে ভেসে যান। পরে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31