ফিশিং ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

ফিশিং ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ আহরণে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ চার জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন- জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

 

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়লে নিখোঁজদের খোঁজে নিকটবর্তী অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, ‘বিষয়টি জেনেছি, নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930