সিলেটের যে জেলায় ছাত্রকে হ ত্যা করেন মাদরাসার শিক্ষক, অতঃপর…

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

সিলেটের যে জেলায় ছাত্রকে হ ত্যা করেন মাদরাসার শিক্ষক, অতঃপর…

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মাহবুব আলম মাহিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মাহবুব আলম মাহী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। তিনি মাধবপুর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-৯ জানায়, নিহত আশিকুল ইসলাম জনি কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদরাসায় ভর্তি হয়। সেখানে সে আবাসিকভাবে পড়াশোনা করছিল।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, মাদরাসার অর্থনৈতিক অনিয়ম এবং ছাত্রদের জন্য সংগৃহীত দান-খয়রাতের অর্থ আত্মসাতের বিষয়ে প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহির বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্যান্য ছাত্রের সঙ্গে জনি ঘুমিয়ে পড়ে। পরে অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় তাকে মারধর করে গুরুতর আহত করেন এবং জোরপূর্বক বিষ পান করানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে মামলার ২ নম্বর আসামি মাহবুব আলম মাহী সকাল আনুমানিক ৬টার দিকে জনিকে অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় তার বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের কাছে তাকে ‘জিনের আছর’ হয়েছে বলে জানানো হয়।

 

এমতাবস্থায় জনিকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার জন্য বলেন। পরবর্তীতে জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪৩। মামলা দায়েরের পর র‌্যাব-৯ এর অভিযানে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলম মাহিকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930