সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে অসহায় ও নি¤œবিত্ত পরিবারের মধ্যে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার উমরপুর ইউপির মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের দানকৃত গ্রামের ১৩৫ পরিবারের মধ্যে এ সব নগদ অর্থ বিতরণ করা হয়।
মোল্লাপাড়া গ্রামের হতদরিদ্র নিন্মবিত্ত ১৩৫টি পরিবারের মধ্যে প্ররিবার প্রতি ৩ হাজার টাকা, গ্রামের মসজিদের ইমামকে ২৫ হাজার ও মোয়াজ্জিনকে ১৫ হাজার টাকা সহ সাবেক ইমাম ও মোয়াজ্জিনদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। বাড়ি বাড়ি গিয়ে এ সব নগদ অর্থ বিতরণ করেন, মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। এ সময় বিতরণ কাজে উপস্থিত ছিলেন, গ্রামের সেলিমুর রহমান, জাকির আহমদ ও লেফাস মিয়া।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিয়ে বলেন, করোনা ভাইরাসের মহামারির প্রক্কালে গ্রামের অসহায়দের কথা চিন্তা করে প্রবাসীরা যে অর্থ সহায়তা দিয়েছেন মহান আল্লাহপাক তাদের দানকে কবুল করুণ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |