রাজধানীর দুই থানায় নতুন ওসি

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

রাজধানীর দুই থানায় নতুন ওসি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

আজ বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

 

আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে দেওয়া হয়েছে বনানী থানার ওসির দায়িত্ব।

এদিকে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শকদের বদলি ও পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930